| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হিলি বন্দর দিয়ে ভারত থেকে চার মাসে ২ লাখ টনের বেশি চাল আমদানি

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে গত চার মাসে প্রায় ২ লাখ ২৪ হাজার ৪০০ মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানি করা হয়েছে।

বিস্তারিত...

মৎস্য ও প্রাণী সম্পদেও ভর্তুকি প্রয়োজন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ভর্তুকি চালুর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কৃষি খাতে ভর্তুকি থাকে,

বিস্তারিত...

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না

শীতকালীন সবজির বাজারে সরবরাহ বেড়েছে, তবে ক্রেতাদের পক্ষে দাম এখনো যথেষ্ট উচ্চ। রাজধানীর বিভিন্ন বাজারে—রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচায় নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগম গত বছরের এই সময়ের তুলনায় তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি হচ্ছে।

বিস্তারিত...

লুকিয়ে রাখা খেলাপি ঋণ এখন সামনে: দেবপ্রিয়

দেশের ব্যাংক খাতে দীর্ঘদিন লুকিয়ে থাকা খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতির প্রকৃত চিত্র এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মতে, একের পর এক দুর্বলতা উন্মোচিত হওয়ায় আর্থিক স্থিতিশীলতা বড় ঝুঁকির মুখে পড়েছে।

বিস্তারিত...

অর্থনীতির রক্তক্ষরণ, ব্যবসায়ীদের চিৎকারও শুনছে না সরকার: বিসিআই সভাপতি

দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে এবং ব্যবসায়ীদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও সরকার তা আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তাঁর অভিযোগ, ব্যবসায়ী মহলের চিৎকার সরকার শুনছে না, তাদের প্রতি কোনো মনোযোগও দিচ্ছে না।

বিস্তারিত...

দারিদ্র্যে ফিরতে পারে বাংলাদেশের ৬ কোটির বেশি মানুষ

বাংলাদেশ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য হ্রাস করেছে। এই সময়ে ২৫ মিলিয়ন মানুষ দারিদ্র্য থেকে এবং আরও ৯ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য থেকে উঠে এসেছে। একইসঙ্গে বিদ্যুৎ, শিক্ষা এবং স্যানিটেশনের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে জীবনযাত্রার মান এবং প্রবেশগম্যতা উন্নত করেছে।

বিস্তারিত...

অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে আপত্তি তারেক রহমানের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দর সংক্রান্ত দীর্ঘমেয়াদি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, এমন অন্তর্বর্তী সরকারের এসব গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।

বিস্তারিত...

খেলাপি ঋণ পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড়

ক্ষতিগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পুনরুদ্ধার এবং আর্থিক পুনর্গঠনে নতুন বিশেষ নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপিতে পরিণত ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার ঘোষণা করা হয়।

বিস্তারিত...

বাজার নিয়ন্ত্রণে প্রশাসন নয়, রাজনৈতিক সরকারের ভূমিকা জরুরি: অর্থ উপদেষ্টা

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাঠে পাঠিয়েই সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারতের চাল কিনছে সরকার

বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরের একটি সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

নির্বাচন-গণভোটের বাজেট উদ্বেগ মুক্ত, খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ কিছুটা বাড়বে। তিনি সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

বিস্তারিত...

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ কর

বিস্তারিত...

সার কারখানার গ্যাসের দাম বাড়লো দ্বিগুণ

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য প্রতি ইউনিট নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ২৫ টাকা। ১৬ টাকা থেকে বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি আকাশছোঁয়া

দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে সচল ১৬টি বন্দর দিয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৬৬ টন পণ্য। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১২ লাখ ৭২ হাজার ৩২৮ টন পণ্য। বিশাল এই বৈষম্যই প্রমাণ করে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ঘাটতি এখন আকাশছোঁয়া। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত সীমাবদ্ধতা, ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি ও নাজুক বন্দর ব্যবস্থাপনার কারণে অন্যান্য বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কমে গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪