ঢাকাসহ দেশের খুচরা বাজারে পেঁয়াজের দামে সামান্য তারতম্য দেখা যাচ্ছে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে রোববার (৭ ডিসেম্বর) পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। রাজধানীতে দাম এখনও পাইকারি বাজারের মতো কমেনি, তবে কোথাও কোথাও কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত হ্রাস দেখা গেছে।
দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে ভোজ্যতেলের দাম। লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা।
পবিত্র রমজান মাস শুরু হতে এখনও দুই মাসের বেশি সময় বাকি থাকলেও ছোলা, খেজুর, মটর ডাল ও চিনি সহ রোজার প্রধান ছয় প্রকার ভোগ্যপণ্যের আমদানি আগেভাগেই শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতি ও এলসি (ঋণপত্র) খোলার হারে বৃদ্ধি পেয়ায় পণ্যগুলো নির্বিঘ্নে দেশে প্রবেশ করতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানে কোনও পণ্যের সংকট হবে না এবং দামও বাড়ার সম্ভাবনা কম।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ জন আমদানিকারককে এ অনুমতি প্রদান করেছে। প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন। একই আমদানিকারক দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। অনুমতির মেয়াদ থাকছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন’। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা
দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের অ্যাকাউন্ট বাড়তে থাকায় ব্যাপক আলোচনা চলছে বিষয়টি নিয়ে। সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে– এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় মোহদীপুর সীমান্ত থেকে পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে।
দেশের বাজারে আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ৬ ও ৭ টাকা বৃদ্ধি পেয়েছে।
কারসাজির মাধ্যমে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এতে কৃষক ও ভোক্তা দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয় এ বিবেচনায় তাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর/পিএসটিআর) জমা
সবজির ভরা মৌসুমেও কমেনি পণ্যের দাম। বরং পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। অক্টোবর মাসে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত বছরের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্ন্তবর্তীকালিন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ।
বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (৬ ডিসেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
দুই দিনের ব্যবধানে ঢাকায় খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এর জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, যেসব জেলা থেকে পেঁয়াজ আসে সেখানে সরবরাহ কমে যাওয়ায় দামের এই ঊর্ধ্বগতি।