দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৪৪২ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা হয়েছে।
রাজধানীর বাজারে এখন শীতের সবজির ছড়াছড়ি। তবে দামে বড় কোনো পরিবর্তন নেই। বেশির ভাগ সবজি আগের দামের কাছাকাছিই বিক্রি হচ্ছে। পুরোনো পেঁয়াজ এখনও বাড়তি দামে পাওয়া যাচ্ছে, একই অবস্থা চলছে নতুন আলুতেও। শুক্রবার (১২ ডিসেম্বর) মিরপুর, মোহাম্মদপুর ও ফার্মগেটের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেশের বাজারে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বর্ণ ভরিতে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা বিক্রি হবে। আগের দিন ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
ডিসেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার।
রাজধানীর কাঁচাবাজারে শীতের আমেজ এলেও সবজির দামে তেমন স্বস্তি নেই। বেগুন, মুলা, কুমড়া ও পেঁপের মতো কিছু সবজির দাম কমলেও শীতকালীন অন্যান্য সবজির বাজার এখনো আগের মতোই চড়া। গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দামে সামান্য পতন ঘটলেও সামগ্রিকভাবে শীতের বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি মেলেনি ক্রেতাদের।
দেশে আবারও বাড়ল সোনার দাম। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) খেলাপি ঋণ এ বছরের সেপ্টেম্বর শেষে ১ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। দীর্ঘদিনের ঋণ জালিয়াতি, অনিয়ম এবং এস আলম গ্রুপের প্রভাব একসময়কার লাভজনক এই ব্যাংককে চরম সংকটে ঠেলে দিয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম কিছুটা চাপা পড়লেও রূপার দাম নতুন রেকর্ডে উঠেছে—মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টা পর্যন্ত স্পট সোনা আউন্সপ্রতি ৪,১৯৩.৬০ ডলার (প্রায় ০.৪% কম) এবং ফেব্রুয়ারি ডেলিভারির সোনার ফিউচার আউন্সপ্রতি ৪,২২১.৬০ ডলার (প্রায় ০.৩% কম) লেনদেন হয়েছে।
দেশের মানুষ পণ্য কেনার সময় বা সেবা গ্রহণে নিয়মিত ভ্যাট দিলেও অনেক ক্ষেত্রে তা সরকারের কোষাগারে জমা হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন, ধার করা টাকার ওপর স্থায়ীভাবে ভর করে কোনো অর্থনীতি টিকে থাকতে পারে না। তার মতে, দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নকে গতিশীল রাখতে হলে নিজস্ব রাজস্ব আহরণের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে।
দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১৩টি ব্যাং
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। রাজনৈতিক নেতারা সততার সঙ্গে দায়িত্ব পালন করলে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমবে। তিনি এই মন্তব্য করেছেন মঙ্গলবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে।
‘আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি। এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়’ এ মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংককে পরিশোধিত মূলধন হিসেবে ৩৫ হাজার কোটি টাকা দেওয়ার সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসাবে এ টাকা দেওয়া হলো। অথর্মন্ত্রণালয় থেকে এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
ঢাকাসহ দেশের খুচরা বাজারে পেঁয়াজের দামে সামান্য তারতম্য দেখা যাচ্ছে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে রোববার (৭ ডিসেম্বর) পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। রাজধানীতে দাম এখনও পাইকারি বাজারের মতো কমেনি, তবে কোথাও কোথাও কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত হ্রাস দেখা গেছে।