দেশের বাজারে শনিবার (২২ নভেম্বর ২০২৫) স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার ভরিতে ১,৩৫৩ টাকা হ্রাসের ঘোষণা দেয়। নতুন হারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, যা বৃহস্পতিবারের ২ লাখ ৯ হাজার ৫২০ টাকার তুলনায় কম।
শীতের আগমনে রাজধানীর কাঁচাবাজার এখন মৌসুমি সবজিতে পরিপূর্ণ। ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে গাজর, শিম, মুলা সবই বাজারে পর্যাপ্ত। তবে প্রাচুর্য বাড়লেও কমেনি দাম। বেশিরভাগ সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর) ধানমন্ডির রায়েরবাজার, মোহাম্মদপুর টাউন হল ও আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চার মাসের প্রচেষ্টায় সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি বন্ধ কূপে নতুনভাবে গ্যাসের সন্ধান পেয়েছে পেট্রোবাংলা। ওয়ার্কওভার কার্যক্রম সফল হওয়ায় কৈলাশটিলা–১ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে। আগামী ২–৩ দিনের মধ্যেই গ্যাসটি জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
টানা ২ দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা ২ দফায় কমানোর পর
রাজধানীর ছোট-বড় সব মোবাইল মার্কেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা ও স্টার্ন প্লাজার মতো বড় বাজারে ভিড় থাকলেও প্রবেশমুখেই ক্রেতারা জানতে পারেন, দোকানগুলো বন্ধ রয়েছে। নতুন ফোন কেনা, সার্ভিসিং কিংবা রিপেয়ারিং কোনো
রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে প্রতিষ্ঠিত হওয়া ‘চোরতন্ত্র’ সংস্কারের মাধ্যমে ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় ব্যয় ধরা হয়েছে ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকা।
সংকটে থাকা পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের
নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনেকটা অগোচরেই চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কনটেইনার হ্যান্ডলিং ৬০ শতাংশ তুলে দেয়া হলো বিদেশি অপারেটরদের হাতে। সোমবার (১৭ নভেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের ৩৩ বছর মেয়াদি
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমেছে ৫,৫১৯ টাকা, এবং এখন সেটির নতুন মূল্য ২,০৮,২৭২ টাকা। এই নতুন দাম গত রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং মঙ্গলবার (১৮ নভেম্বর) ও একই মূল্যে বিক্রি হচ্ছে।
নভেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ৩৫.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬৯৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
শনিবার ১৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওই আন্দোলনের সময় সরকার দুই মাস ধৈর্য ধরেছিল। তখন বিভিন্ন কর্মকর্তার বিষয়ে নানা অভিযোগ আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নিয়ে নেতিবাচক চিন্তা করা হয়নি।
বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একইসাথে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় বিসিক শিল্প এলাকায় যারা প্লট নিয়েছে সেগুলোও বাতিলের প্রক্রিয়া চলছে। শনিবার (১৫ নভেম্বর) বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।