| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অভয়নগরে সড়ক মেরামতের দাবীতে এলাকাবাসীর অবরোধ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গণস্বাক্ষর করে পৌর সভায় লিখিত অভিযোগ করেও কোন ফল না পেয়ে ১২ অক্টোবর (রবিবার) সকাল থেকে এলাকাবাসীরা সড়ক অবরোধ করে ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

সারা দেশের মতো কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি। রবিবার (১২ অক্টোবর) সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিস্তারিত...

৫ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিস্তারিত...

ভারতে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

সেনা অভিযানে ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কালু ও বাদশা আটক

এইচ এম ইমরান, ঝিনাইদহ : সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী কালু এবং বাদশা আটক হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইদহ আর্মি ক্যাম্প বিষয়খালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রথমে কালুকে আটক করে। পরে তার কাছ থেকে তথ্য নিয়ে অন্য সহযোগী বাদশাকেও আটক করতে সক্ষম হয়।

বিস্তারিত...

দৃশ্যমান হলো যশোরের ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

রিপোর্টার্স২৪ ডেস্ক : যশোর শহরের বকুলতলায় অবশেষে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ দৃশ্যমান হয়েছে। লোহার পাত দিয়ে তৈরি স্মৃতিসৌধের কাঠামোটি শুক্রবার (১০ অক্টোবর) স্থাপন করা হয়েছে। শনিবার সকাল থেকে শ্রমিকরা স্মৃতিসৌধে রঙ ও সেখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে দিয়েছে। দুয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে গণপূর্ত সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

খুমেকে সাংবাদিক নিষেধাজ্ঞা, মৃত্যুর দায় আড়াল নাকি অনিয়ম ঢাকার চেষ্টা?

খুলনা প্রতিনিধি : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশ, ছবি তোলা এবং রোগী বা চিকিৎসকদের সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ ১০ অক্টোবর জারি করা হয়।

বিস্তারিত...

সন্তানদের আগে আদব, তারপর জ্ঞান শেখাতে হবে : যশোর জেলা প্রশাসক

যশোর প্রতিনিধি : যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্সে জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম বলেছেন, ‘সন্তানদের আগে আদব শিখাতে হবে, তারপর জ্ঞান। আদব যদি ভালমত শেখানো না হয় অর্জিত জ্ঞান সঠিক কাজে লাগবে না। ভাল বাংলাদেশ গড়তে হলে ভাল মানুষ তৈরি করতে হবে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’

বিস্তারিত...

অভয়নগরে ব্যবসায়ীদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে ১১ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগ ও নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরের দুই শীর্ষ অনলাইন জুয়াড়ী সাতক্ষীরায় গ্রেপ্তার

অনলাইন জুয়ায় জড়িত মেহেরপুরের মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম ক্যামেল (৩০) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ের সামনে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিস্তারিত...

বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়।

বিস্তারিত...

বেনাপোল বন্দরে ‘আল আরাফাত সিকিউরিটি’র বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বেসরকারি আল আরাফাত সিকিউরিটি আউটসোর্সিং-এর বিরুদ্ধে জনবল সরবরাহের নামে অর্থ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

অরক্ষিত পল্লী বিদ্যুতের তারে দগ্ধ স্কুলছাত্র

যশোরের অভয়নগর উপজেলায় নির্মাণাধীন ইপিজেডের অরক্ষিত পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সামির (১৪) নামে এক কিশোর মারাত্মক ভাবে দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার একটি হাত ও দুই পায়ের আঙুল কেটে ফেলা হয়েছে বলে ।

বিস্তারিত...

কোটচাঁদপুরে পুকুরে খোরশোল্লা আর ভেটকির চাষ শুরু

ঝিনাইদহের কোটচাঁদপুরে বানিজ্যিকভাবে খোরশোল্লা ও ভেটকি মাছের চাষ শুরু করেছেন স্থানীয় চাষি আবু কালাম। তিনি জানিয়েছেন, আশানুরূপ উৎপাদন পেলে ভবিষ্যতে চাষ আরও সম্প্রসারণ করবেন। জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের বাসিন্দা আবু কালাম (৫৫)। তিনি কুশনা বাজারে সার ও কীটনাশক ব্যবসা করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪