মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন (নয়ন) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে শহরের ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের শালিখা-সীমাখালী সড়কের গোবরা এলাকায় খালের ওপর নির্মিত একটি ব্রিজ অতিবৃষ্টির পানির চাপে ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ।
মাগুরা প্রতিনিধি:মাগুরা প্রতিনিধি:দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুতর জখম এবং দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার আমতৈল বাজারে এ ঘটনা ঘটে।
মেহেরপুরের মুজিবনগরে একই দিনে পৃথক ঘটনায় আপনজন হারিয়েছেন উপজেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। একদিকে দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতির ৯ বছর বয়সী ছোট বোনের মৃত্যু হয়েছে, অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদকের বাবা। পরপর দুই শোকাবহ ঘটনায় দুই পরিবারের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
:বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন), রেজিঃ নং-১৮০৮/৭৫ (১৯৬২-১৯৬৩)-এর ঝিনাইদহ সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের বিশ্বাসপাড়ায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪ টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোরের বিজিবি।
হয়তো সম্পর্কটিকে নতুন এক পরিণতি দিতে চেয়েছিলেন যুবক। নয় বছরের প্রেমের সম্পর্ক কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত রূপ নেয় প্রকাশ্য নাটকীয়তায়। প্রেমিকার সিঁথিতে হঠাৎ করে সিঁদুর পরিয়ে দেওয়ার পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তরুণী। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। আদালত চত্বরে এমন দৃশ্য দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে যান।
নড়াইল সদর উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের ব্যস্ততম নাকশী বাসস্ট্যান্ডে জেলা পরিষদের যাত্রীছাউনিটি এখন আর যাত্রীদের ব্যবহারের অবস্থায় নেই। যাত্রীদের রোদ, ঝড়, বৃষ্টি থেকে বাঁচাতে সরকারি অর্থায়নে নির্মিত এই যাত্রীছাউনিটি দখল করে বসানো হয়েছে ঢাকাগামী বাসের টিকিট কাউন্টার। এর ফলে ছাউনীর ভেতর দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে। বৃদ্ধ, নারী ও শিশুরা রোদ বৃষ্টিতে ভিজে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন অসংখ্য যাত্রী।
খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মো. ইমন মাঝিকে কয়েক ঘণ্টার অভিযানে ফের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
যশোরের শার্শায় জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৯জুলাই) সকালে কোস্টগার্ডের মোংলা বেইসে তারা আত্মস
‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোরের শার্শা উপজেলায় জাল সনদে শিক্ষক হিসেবে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ ফল ভোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য এবং “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলা আরম্ভ হয়।