| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৩৬ লাখ টাকার নতুন রাস্তা, কাজ শেষ না হতেই নড়বড়ে

ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজের শুরুতে নিম্নমানের তিন নম্বর ইট নিয়ে এলে এলাকাবাসী তাতে বাধা দেয়। এলাকাবাসীর বাধার মুখে বেশ কিছুদিন রাস্তাটির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে তারা এক অভিনব কৌশলের আশ্রয় নেয়। ভালো ইটের সঙ্গে কিছু নিম্নমানের ইট মিশ্রিত করে তড়িঘড়ি করে পুনরায় কাজ শুরু করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী জিহাদসহ (১৫) তিনজন আহত হয়েছেন।

বিস্তারিত...

ছয় মাসের সংসারেই নববধূকে গলা কেটে হত্যা

যশোরে বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই নববধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৮ জুন) সকালে যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী সুজন নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

কিস্তির চাপ সইতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠানোর পর কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করেছে পরিবার। সোমবার (৮ জুন) সকালে জেলার কুমারখালী পৌরসভার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি বেবী নাজনীন। সোমবার(৮ জুন) দুপুরে উপজেলার কবিরপুরে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় কিস্তির চাপে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠানোর পর কিস্তির চাপ সইতে না পেরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

বিস্তারিত...

গ্রাম আদালত নিয়ে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা।

বিস্তারিত...

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মাগুরার সাংবাদিকদের মতবিনিময়

মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

ভারত থেকে ফেরত এলো ৪ ফিশিং বোট, মুক্তি পেলেন ৯১ জেলে

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট দেশে ফিরেছে। বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।

বিস্তারিত...

অবৈধ লোনা পানি উত্তোলনে হুমকির মুখে হরিনগর স্লুইজ গেট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় অব্যাহত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ৫ নম্বর পোল্ডারের ১৪ নম্বর হরিনগর স্লুইজ গেট মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্রের অপতৎপরতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়া পোড়াদহ থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার হওয়া তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

নড়াইলে সোনালী লাইফ ইন্সুইরেন্সে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

নড়াইলের লোহাগড়া উপজেলায় মৃত হনুফা বেগমের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরণোত্তর বীমা বাবদ গ্রাহকের ২ লাখ ৮২ হাজার ৫৮৬ টাকার চেক হস্তান্তর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকেরসহ বিভিন্ন দাবিতে বেনাপোল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য সজল আকন গ্রেপ্তার

খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য ও একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন স্লুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মো. সুজন মোল্লার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪