| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাগেরহাটে ভূমিদস্যু ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে সংঘবদ্ধ ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখল, হানিট্র্যাপের মাধ্যমে প্রবাসীদের সর্বস্ব লুট এবং অবৈধ ক্যাসিনো কার্যক্রম পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় জনতা বিক্ষোভ ও মানববন্ধনে ফেটে পড়ে।

বিস্তারিত...

সাংবাদিক কালবীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক রফিকুল ইসলাম কালবীর উপর অমানুষিক হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বিস্তারিত...

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পুলিশের তাল গাছের চারা রোপণ

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বোরায় মাঠে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাঈমকে সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) খন্দকার মো. আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

যশোর সীমান্তে মাদকসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন ভারতীয় নাগরিক।

বিস্তারিত...

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তামিম হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ জেলা আদালতে সোপর্দ করা হয়। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৮ অক্টোবর) জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

জাল সনদে শিক্ষকতা, চাকরিচ্যুত কুষ্টিয়ার মহিলা আওয়ামীলীগের নেত্রী

জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক পদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার বহুল আলোচিত এক নারী নেত্রীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষিকাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিস্তারিত...

খুলনা বিভাগে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা ইউএনও নির্বাচিত শার্শার ডা. কাজী নাজিব হাসান

দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।

বিস্তারিত...

রূপসা প্রেসক্লাবে জানালার গ্রিল কেটে চুরি

‎রূপসা উপজেলার ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন ‎রূপসা প্রেসক্লাবে জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। সঙ্ঘবদ্ধ চোরেরা প্রেসক্লাবের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে সোলার ব্যাটারি ও রাউটার চুরি করে নিয়ে গেছে।

বিস্তারিত...

ভারতীয় নাগরিকসহ দুই চোরাচালানকারী আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিস্তারিত...

বেনাপোলের পুটখালি সীমান্তে ৯ সোনার বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে আটক করা হয় পুটখালীর উত্তরপাড়া নামক স্থা

বিস্তারিত...

গাংনীতে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে শিক্ষক

মেহেরপুরের গাংনীতে কবুতর চুরির অভিযোগে এতিম এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার ফজলুল উলুম কওমি মাদ্রাসায়। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।

বিস্তারিত...

লালনের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি কলকাতা থেকে ফেরত চান কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়ার আশ্রম থেকে লালন ফকিরের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই গানের মূল পাণ্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতনে রয়েছে। দীর্ঘদিন ধরে মূল পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু তা ফেরত পাওয়া যায়নি।

বিস্তারিত...

লতি কচু চাষ করে আসমার ভাগ্য বদল

বারি পানি কচু-১ জাতের লতি কচুর চাষ করে ভাগ্যবদল করেছেন নারী উদ্যোক্তা মোছা. আসমা খাতুন। বর্ষায় পানিতে ডুবে যাওয়া নিচু জমিতে কৃষকের সাধারণত চাষাবাদের আগ্রহ থাকে সীমিত। তবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামের সেই জমিগুলোতে এখন সার্থকভাবে চাষ হচ্ছে লতি কচু। স্যাঁতসেঁতে জমিতে কচুর সফল আবাদ উদ্যোক্তা আসমা খাতুনকে অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪