পূর্বের বিয়ে ও সন্তানের তথ্য গোপন রেখে নিজেকে কুমারী পরিচয়ে দ্বিতীয় বিয়ে এবং পাঁচ লক্ষাধিক টাকার মালামাল আত্মসাতের অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন স্বামী।
জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারাদেশে জাতীয় শোক দিবস পালন হচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের জন্য জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
বিশেষ অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা হৃদয়কে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি ওয়ান শুটারগান ও বারুদ বিহিন এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
যশোর-নড়াইল সড়কে ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটকের একদিন পর ফের ওই সড়কে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম ওজনের আরও ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়নের লক্ষে উপজেলার গড়াই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৫ লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রোববার রাতে জীবননগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় সোমবার (১৪ জুলাই) আটক হওয়া যুবকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অভিযুক্ত শিহাব জীবননগর পৌর সভার ৯নং ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বৈরী আবহাওয়ার কারণে রোববার রাতে ও সোমবার সারাদিনের ভারী বৃষ্টিপাতে আবারও বেনাপোল স্থলবন্দরের শেডের (গুদাম) কানায় কানায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিস্কাশন না হলে এবং বৃষ্টির মাত্রা বাড়লে আবারো শেডের মধ্যে পানি ঢুকে ক্ষতি হতে পারে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর ৪ আসন (অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) এলাকায় ব্যাপক গণ সংযোগ করছেন কেন্দ্রীয় বিএনপি নেতা প্রকৌশলী টিএস আইয়ুব। তার সাথে মাঠে রয়েছেন মনোনয়ন প্রত্যাশী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূল।
সারাদেশে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে যশোরের শার্শা উপজেলায় এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। এ উপজেলার ২৯টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে ৪ টি মাদ্রাসা থেকে একজন করে মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র চারজন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের ছাত্রনেতা আসিফ ইকবল রাব্বির মরদেহ পরিবারের বাঁধার মুখে উত্তোলন করতে সক্ষম হননি মামলার তদন্তকারী কর্মকর্তা।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। যশোরের বকুলতলায় যেখানে বঙ্গবন্ধু ম্যুরাল ছিল, সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে।
সিসিটিভির ফুটেজে খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের ঘাতকদের চিহ্নিত করা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে স্থানীয়রাও বলছেন, চরমপন্থি নেতা হুমার সহযোগীরা হত্যায় অংশ নেয়।
খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় পরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে।