মাদ্রাসায় কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জুয়েল রানা নামে এক ইউপি সদস্যসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনা জেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল। রবিবার (১২ অক্টোবর) বগুড়া ভেনুর খেলাটি অনুষ্ঠিত হয় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগ এনে এক নারীর বাড়িতে হামলা-ভাঙচুর ও আগুন দিয়েছে স্থানীয় লোকজন। এছাড়াও ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে ও চুল কেটে তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। রোববার বেলা দুইটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার উল্লাহ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় নির্বাচনের পূর্বে `জুলাই সনদ' বাস্তবায়নের আদেশ জারি ও পিআর পদ্ধতি চালুসহ ৫-দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন জামায়াত।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু-কিশোরকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
মোঃআইনুর ইসলাম,বগুড়া প্রতিনিধি : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশে ক্ষমতার দাপটে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। এই সকল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন। এই পথের যাত্রা শুরু করতে একমাত্র প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন।
:বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আকবরিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় শহীদ ইয়ামিন একাদশ ৭৩ রানে শহীদ ওয়াসিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১১ অক্টেবর)বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শহীদ ইয়ামিন একাদশ টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে।
বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)।
দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বগুড়ায়। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫)।
ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, চকফরিদ কলোনী, বগুড়ার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) গরিব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউনিটের ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডা. একে এম মাসুদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. মোসা. আফরোজা সরকার।
পাবনার ঈশ্বরদীতে ঘরের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পিয়ারা খাতুন (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত স্বামী হাফিজুর রহমান পলাতক রয়েছেন।
বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬) কে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।