নাটোরের সিংড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু কন্যা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গ্রাম্য শালিসে ব্যর্থতা, অভিযুক্তকে গ্রেফতারে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান। এ ঘটনায় শিশুটির প্রতিবেশী ও সম্পর্কে 'মামা' মো. রানা (১৯)-এর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে দ্রুত গ্রেফতারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে।
আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা সমাজে আজও অবহেলিত। দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় ৪ বছর ধরে ৪০ হাজার
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফসর ড. অনুপম হোসেন।
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সরদার পাড়ার শহিনুজ্জামান শাহিনের মেয়ে ফাউজিয়াকে আটক করে। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শামীম ও এএসআই রাজিব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে।
নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে নাটোরে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (৯অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২৫ এর উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে টাইফয়েড টিকার বিষয়ে মানুষকে সচেতন করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা (যুগ্মসচিব)।
তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের বুধবার এর খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৯ রানে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করেছে।
বুধবার (৮ অক্টোবর ) সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বনপাড়া একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত্রি সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিনী।