বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের প্রবাসী ইদরিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) এবং এই দম্পতির ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন
বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।
বগুড়ার গাবতলী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিভিন্ন অনিয়মের দায়ে স্নিগ্ধ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নাটোরে অভিযান চালিয়ে এক বাসও ট্রাক থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।
বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে দেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই ভর্তা হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ( ১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের বউবাজার এলাকায় অবস্থিত সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল-এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়।
সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার অপরাধে সন্তান ও হত্যা মামলার বাদি রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শনিবার (১৩ সেপ্টেম্বর) তালিমুল কুরআন ফাউন্ডেশন শহর শাখার উদ্যোগে মুয়াল্লিম ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শাজাহানপুর উপজেলা নাটকীয় জয়ে সেমিফাইনালে উঠেছে।
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শনিবার) সকাল ১০টার দিকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅর্ভুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের নুনগোলা ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে গোকুল ইউনিয়ন। শুক্রবার বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে স্বাগতিক নুনগোলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোকুল ইউনিয়ন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এক দোকান মালিক নিহত হন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।