সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা পল্লী পরিদর্শন শেষে কারিগরদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে জাগ্রত আমি বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ) দুপুর ২টায় উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে সদর উপজেলা দল। বুধবার (১০ সেপ্টেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলা ৪-১ গোলে আদমদিঘী উপজেলাকে পরাজিত করে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্যতিক্রমধর্মী মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও একাডেমিক উৎকর্ষে প্রতিষ্ঠানের অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়ে
বগুড়ার সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার মাটিডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে রবিবার বিকেল ৪ টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দালনে হামলার ঘটনায় মামলায় পলাতক দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানার কলোনী এলাকায় পৃথকস্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এবারে বাংলাদেশের সকল ইসলামি দল একসাথে নির্বাচন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী বলেছেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নিবেনা। জাতির আকাংখা অনুযায়ী জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পি.আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচন এর ব্যবস্থা করার জন্য আজকের প্রোগ্রাম থেকে জোর দাবি জানাচ্ছি।
বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাগিনা তৌফিক ইসলাম গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
বগুড়ায় বিশেষ অভিযানে কোবরা সাপের বিষসহ দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।
বগুড়া সদরের সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ।