| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বরিশালে পড়ে থাকা ৮০০ পাসপোর্ট বিতরণে উদ্যোগ কতৃপক্ষের

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত হয়ে থাকা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসের বেশি সময় ধরে পড়ে রয়েছে। নির্ধারিত সময় পার হলেও গ্রাহকেরা পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় সেগুলো বিতরণে জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে অভিযান চালিয়ে এসব

বিস্তারিত...

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা: রিকশাচালক নিহত, আহত ৭

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে ধাক্কা দিলে এক রিকশাচালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের সাজু পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা

বরিশালের বানারীপাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সঞ্জিব রায় অরুপ (২৭) নামে এক যুবককে মারধর ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক

ভোলার বোরহানউদ্দিনে হাসান নগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগী ছাত্রীর হাতে ২০ টাকা ধরিয়ে দেন ওই শিক্ষক। কিন্তু ঘটনাটি জানালে তার দাদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অ

বিস্তারিত...

বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে কিউআর কোডের উদ্বোধন

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলা কিউআর কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বাউফল পাবলিক মাঠে পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার এ নতুন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সভায় নিয়াজ মাহমুদ সভাপতি, কামাল গোলদার সম্পাদক নির্বাচিত

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুনরায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

সাপের খামারে কোটি টাকার বিষ, নেই বাজারজাতের সুযোগ

একসময় বিষধর সাপ দেখলেই আতঙ্কে মানুষ তা পিটিয়ে মেরে ফেলত। অথচ সেই সাপের বিষই এখন চিকিৎসাবিজ্ঞানে কোটি টাকার সম্পদ। জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির প্রধান উপাদান এই ভেনমের জন্য বাংলাদেশকে প্রতি বছর বিদেশের ওপর নির্ভর করতে হয়। তবে দেশের মাটিতেই উৎপাদিত সাপের বিষ বাজারজাতের

বিস্তারিত...

কলাপাড়ায় স্কুলের জমি দখলের অভিযোগে এনসিপি নেতা কাফি

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, আদালতের রায়ে স্বীকৃত মালিকদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে কিনে দখল বুঝে নিয়ে সেখানে রাস্তা নির্মাণ করেছেন।

বিস্তারিত...

বিলুপ্তির পথে হলুদিয়া পাখি

এমন কালজয়ী গানের পাখি আজ আর চোখে পড়ে না। গ্রাম বাংলার রূপ আর সৌন্দর্য বাড়ানো সেই হলুদিয়া পাখি এখন প্রায় বিলুপ্তির পথে। শোনা যায় না তার শ্রুতিমধুর সেই "ও ভাই তোর কত ভোগ" ডাক। বৈজ্ঞানিক নাম Oriolus xanthornus। ইংরেজি নাম Black-hooded Oriole। বাংলায় একে হলুদ সোনাবউ, কুটুম পাখি, বেনেবউ বা ইষ্টিকুটুম নামেও ডাকে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এর বিচরণ রয়েছে। রূপে-রঙে অনন্য পুরো শরীরজুড়ে সোনালি হলুদের

বিস্তারিত...

বিএনপিতে হাইব্রিডদের জায়গা নেই: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন, মামলা, গুম ও হত্যার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন করেই বিএনপি এগিয়ে যাবে। তবে দলে কোনোভাবেই হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হবে না।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর

রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বরিশাল সদর ও গৌরনদী উপজেলায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

বিস্তারিত...

যুবলীগ নেতার জামিনে বিএনপির ২০ নেতার হলফনামা

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা যুবলীগ নেতা জাকির হোসেন শামীমকে (৪০) নির্দোষ দাবি করে তার জামিনের পক্ষে আদালতে হলফনামা (এফিডেভিট) দাখিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ নেতা।

বিস্তারিত...

পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা-ভাঙচুর

ভোলার চরফ্যাশনে পরীক্ষায় নকল করার সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের আইসিটি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাউফলে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪