পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরের বেড়ার নিচে মাটি খুঁড়ে প্রবেশ করে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে
পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র জুম্মার নামাজ শেষে বাউফল উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাউফলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকার ভিত্তিতে এ লটারির আয়োজন করা হয়।
বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামে নদীতীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে নদীসংলগ্ন জমি ও কবরস্থানের পাশ থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং পূর্বপুরুষদের কবরও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বাউফল উপজেলার আলোচিত উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে “সচেতন সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০০ টাকা বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার দুই মিনিটেই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।বুধবার (১৩ মে) বিকালে হাসপাতালের ওপিডি ভবনের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতাল চত্বরে মৃত নারীর স্বজন ও হাসপাতাল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীর সন্ধান মিলেছে গাজীপুরের কোনাবাড়ি এলাকার মৌচাক থেকে। গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে পালিয়ে একটি ভাড়া বাসায় অবস্থান করছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে বাউফল থানা পুলিশ।
বরিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা সিএন্ডবি রোড এলাকায় রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
বরগুনার আমতলীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতা ওসমান মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
বাউফল পৌরসভায় সাত বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বারেক বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আসমা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বরিশালের বানারীপাড়ার আলোচিত প্রতারক ও এনজিও ব্যবসায়ী রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার রাতে পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার একটি স্থান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএমএফ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাস কালীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ভোলার চরফ্যাশনের অপহৃত কলেজছাত্রী কারিমা হাসানকে (১৭) উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে আটকদের আদালতে সোপর্দ করা হয়।
বরিশালের উজিরপুরে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।