বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন নগরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলে
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল চত্বরে কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্স ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে অবস্থান করে পুরো এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে ‘বসতবাড়ি’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয় উপলক্ষে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক। পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযো
বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বাউফল উপজেলায় বাস পরিবহনে সিন্ডিকেটের অভিযোগ তুলে চরম ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। বাসের সংখ্যা কমিয়ে আনা এবং ভাড়া বৃদ্ধি করায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।
বরগুনার সদর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন কথিত ‘কালু বাহিনীর’ প্রধান ইব্রাহিম হোসেন কালু। এ সময় তাওহীদ নামে তার এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।
বাউফলে জাতীয় বাজেট বিষয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল ও জিহ্বা ছাড়া জন্ম নেওয়া আলোচিত সেই নবজাতক আর নেই। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়।
বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় অভিযোগ দেন। উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯)-কে একমাত্র আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে ‘কাল নাগিনী’ নামে পরিচিত একের পর এক সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাপের দেখা মেলায় পুরো কার্যালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টানা দুই দিনের অভিযানে ডিআইজির কক্ষ থেকে চারটি সাপ উদ্ধার করা হয়েছে।