| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

বরগুনার চিত্র সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদ ও মবকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে বুধবার সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণে দুই কোটি টাকা ব্যয়ের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটির বাস্তবতা যাচাইয়ে সামনে এসেছে ভিন্ন তথ্য, যা মূলত একটি টাইপজনিত ভুল থেকে সৃষ্ট বিভ্রান্তি বলে দাবি সংশ্লিষ্টদের।

বিস্তারিত...

১০ সেকেন্ডে ১০ মাস্ক পরে গিনেস বুকে সিফাত

চোখ বাঁধা অবস্থায় দ্রুততম সময়ে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সিফাত আকন (১৮)। ১০টি মাস্ক পরতে তার সময় লেগেছে মাত্র ১০ দশমিক ৩২ সেকেন্ড।

বিস্তারিত...

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

বরিশালে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবতীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

বরিশালে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছে সৌরভ দাস শান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ সৌরভ বরিশাল নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বিস্তারিত...

বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

বিস্তারিত...

জেলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ

রিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

মে দিবস কি? চেনেনা উপকূলের জেলেরা

উপকূলীয় অঞ্চলের অনেক জেলের কাছে মে দিবস এখনও পরিচিত নয়। তারা এ বিষয়ে আগ্রহীও নন। জীবিকার তাগিদে প্রতিদিন সমুদ্রে ছুটে চলা এসব শ্রমজীবী মানুষ অধিকাংশ সময়ই ব্যস্ত থাকেন মাছ ধরার কাজে। ফলে দিবসটির ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা খুবই কম।

বিস্তারিত...

ব্যাগে কুড়াল নিয়ে পরীক্ষা কেন্দ্রে স্কুলছাত্র

পটুয়াখালীর বাউফলে এক দাখিল পরীক্ষার্থীর ডাকে সাড়া দিয়ে সংঘর্ষে অংশ নিতে এসে ব্যাগের মধ্যে কুড়ালসহ সিফাত (১৫) নামে এক স্কুলছাত্র আটক হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ দাখিল পরীক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাউফল উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসায় ঘটে এমন ঘটনা ঘটে।

বিস্তারিত...

পটুয়াখালীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

পটুয়াখালীর শহরের সবুজবাগ এলাকায় একটি ফ্ল্যাট থেকে বাদশা ফয়সাল (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ববি উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের

পদোন্নতির দাবিতে অ্যাকাডেমিক শাটডাউন কর্মসূচির পর এবার উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে অযোগ্য আখ্যা দিয়ে তার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত পদোন্নতি প্রত্যাশী শিক্ষকরা।

বিস্তারিত...

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

বিস্তারিত...

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর

পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

বরগুনায় ১২৬০ লিটার জ্বালানি উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার ২৬০ লিটার বিভিন্ন ধরনের জ্বালানি উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

পিতার অমানবিকতা, মায়ের অটল মমতায় বাঁচার লড়াই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এক নবজাতককে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার পিতা। তবে স্বামীর এমন নিষ্ঠুর সিদ্ধান্ত উপেক্ষা করে সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪