| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আসামির মৃত্যুর গুজবে মিছিল নিয়ে থানায় হামলা, আহত ১২

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রেপ্তার একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও হামলাকারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন

বিস্তারিত...

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তালাবদ্ধ কক্ষে বিপুল সরকারি ওষুধ-সরঞ্জাম উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে অপারেশন থিয়েটারে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, সার্জিক্যাল সরঞ্জাম এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে উদ্ধার হওয়া মালামালের পরিমাণ ও আর্থিক মূল্য সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

বিস্তারিত...

চরফ্যাশনে পুকুর নিয়ে বিরোধ, গর্ভবতীসহ আহত ৩

ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

বোম্বাই মরিচ চাষে বদলে গেল আবদুর রহিমের জীবন

মশলা জাতীয় খাবারের মধ্যে অন্যতন উপাদেয় মশলা হলো মরিচ। নানা জাতের মরিচের মধ্য ঝালে-ঘ্রাণে মরিচের বোম্বাই জাত হলো অতুলনীয়। শখের বসে খাওয়ার জন্য গৃহস্থ ঘরের আঙিনা, উঠোনে বা বাসার ছাঁদে রোপন করা বোম্বাই মরিচ এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভোলায়। কেজি বা মণ ধরে বিক্রি হচ্ছে ঢাকা শহরের পাইকারদের কাছে। এ মরিচ চাষে কৃষকের ভাগ্য এখন পরিবর্তন হচ্ছে। শাক সবজির সাথে খাওয়ার মরিচ এখন কৃষকের জীবনমান উন্নয়নের আর্থিক চালিকাশক্তি।

বিস্তারিত...

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিলে কানাডা প্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

বিস্তারিত...

বাউফলে সড়ক সংস্কার উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন, সড়ক সংস্কারের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিস্তারিত...

আগুনে নিঃস্ব ৬ পরিবারের পাশে এমপি মাসুদ, দিলেন নগদ টাকা-টিন-চাল

চোখের সামনে পুড়ে ছাই হয়েছে দোকান আর বসতঘর। জীবিকার অবলম্বন হারিয়ে দিশেহারা ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে তিনি তুলে দেন নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসহায়তা। ৫টি দোকান ও একটি বসতঘরের মালিক— মোট ৬ পরিবারের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা, ২ বান টিন এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু

এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। পরীক্ষার্থীদের সুবিধার্থে বাউফল উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করে সংগঠনটি। সেখানে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি, চকলেট এবং জরুরি প্রয়োজনে কলমের ব্যবস্থা রাখা হয়।

বিস্তারিত...

কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানবীজ, সার, সবজির বীজ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

বিস্তারিত...

বাউফলের নওমালায় ভিডব্লিউবির চাল পেয়ে স্বস্তিতে ১৭৯ পরিবার

বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় জুন মাসের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ১৭৯ জন উপকারভোগী নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দরিদ্র পরিবারগুলো।

বিস্তারিত...

প্রতিবন্ধী সন্তান আর নিজের ব্লাড ক্যান্সারে দিশেহারা আনিসুর, সাহায্য চান বিত্তবানদের

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আনিসুর রহমান আনিস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী হওয়ায় প্রতিবন্ধী সন্তানসহ চার সদস্যের পরিবারটি এখন অন্ধকারে।

বিস্তারিত...

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

বরিশাল মহানগরীতে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তির ছবি নিয়ে এআই-নির্ভর ডিজিটাল পরিবর্তন করে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিএমপির মিডিয়া সেলের বিরুদ্ধে। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, বিশেষ করে ফুটবল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিস্তারিত...

ওষুধ বাইরে থেকে কিনতে বাধ্য করা হয়, চলছে অতিরিক্ত ফি আদায়

বাউফল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সেবার নামে চরম হয়রানির অভিযোগ উঠেছে। সরকারি সুযোগ-সুবিধা থাকলেও সাধারণ খামারিরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। বরং প্রতিষ্ঠানটিতে অনিয়ম, দুর্নীতি ও জাতীয় পতাকার অবমাননার চিত্র দেখা গেছে।

বিস্তারিত...

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বিস্তারিত...

শ্রমজীবীদের জন্য স্কুল থাকলেও পড়ার সুযোগ নেই: বাউফলে বন্ধ রাতে শিক্ষা কার্যক্রম

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে শ্রমজীবী মানুষের জন্য প্রতিষ্ঠিত একটি রাতের স্কুল এখন কেবল নামেই টিকে আছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্লাস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলছে। নেই শিক্ষক, নেই শিক্ষার্থী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪