কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গণ্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারনে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে।
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রচুর ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি।
গাইবান্ধায় "শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার গার্লস গাইড ও স্কাউটসদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে, তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
গাইবান্ধায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার সংবাদকর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস গাইবান্ধা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা।
অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি মানিকগঞ্জে আলোচিত স্বর্ণ ডাকাতির ঘটনাটি আসলে ছিল পূর্ব পরিকল্পিত এক প্রতারণার নাটক। গচ্ছিত স্বর্ণ নিজের কব্জায় নিতে এই অভিনব কৌশলে ডাকাতির গল্প সাজান স্বর্ণকার ও দোকান মালিক শুভ দাস (৩৫)। কিন্তু ঘটনাটি ঘটার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দোকান মালিকসহ ৫ অপরাধীকে আটক করেছে। সেই সাথে উদ্ধার করেছে ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালংকার। এর মধ্য দিয়ে ডাকাতির নাটকটি প্রকাশ্যে আসে।
‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। পানি বাড়ায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী দিয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, বন হতে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুড়ির সাথে শেকড়সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে।
উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীতে নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর একদিন পর এসে এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে কমেনি প্লাবিত গ্রামের মানুষের কষ্ট, নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে রোজিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রোজিনা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। ওই নারীর শরীরে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক।
ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি আসিফ আব্দুল্লাহ বলেছেন, "আসুন আমরা সবাই মিলে এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল, যারা দেশের ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। "
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন' শিরোনামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে দুই ইউনিয়নের প্রায় আটশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। রোববার (৫অক্টোবর) সকালে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের উপর আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে আগাম আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুশিক্ষার্থীও রয়েছেন। জানা যায়, বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছগাছালি ভেঙে পড়ে।
অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৪ দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আজ(৫ অক্টোবর) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।