দিনাজপুর জেলা কারাগার থেকে আদালতের স্বাক্ষর জাল করে সাজাপ্রাপ্ত এক আসামিকে মুক্ত করার ঘটনা ঘটেছে। জানা গেছে, ভুয়া জামিননামা ব্যবহার করে আরিফুল ইসলাম (৩২) নামে ওই আসামি জেল থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় জড়িত অভিযোগে কারারক্ষী নাজিমুল ইসলামসহ দুজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘন্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়।
কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি। আজ রবিবার(১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিসিভি ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে।
: সময়ের ধূসর পথে হারিয়ে যাওয়া গ্রামজীবনের স্পর্শ!নগরায়ন, ইন্টারনেট আর যান্ত্রিকতার জোয়ারে যখন আমাদের শেকড়ের জিনিসপত্র বিলীন হতে বসেছে, ঠিক তখনই ঠাকুরগাঁও সদর উপজেলার এক বৈঠকখানা হয়ে উঠেছে এক টুকরো জীবন্ত ইতিহাস। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে গড়া এই ব্যতিক্রমী সংগ্রহশালা—যেখানে ঢেঁকির শব্দ, রাখালের বাঁশির সুর আর গরুর গাড়ির চাকা যেন সময়ের বাঁধনে থেমে আছে।
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবার নতুন দিক উন্মোচন এবং ডিজিটাল স্বাস্থ্য উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর, ২০২৫ কানাডার টরন্টোতে বসতে চলেছে আন্তর্জাতিক সম্মেলন ‘eMHIC Congress 2025’। টরন্টোর ওয়েস্টিন হারবার ক্যাসল কনফারেন্স সেন্টার, হারবার স্কয়ারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সংস্থা eMental Health International Collaborative (eMHIC) এই গুরুত্বপূর্ণ আয়োজনের নেতৃত্ব দিচ্ছে।
টিসিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর করতে হবে।’
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চিলমারী নদীবন্দরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের পাগলাটারী গ্রামের প্রবীণ দম্পতি মোস্তাকিন আলী। গরু ছাড়াই ৩০ বছর ধরে স্ত্রীকে নিয়ে ঘানি টানছিলেন। গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সহযোগিতার জন্য খোঁজ খবর নিতে দলের প্রতি নির্দেশ দেন।
চাড়ালকাটা নদীতে গােসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বহস্পতিবার (৯ অক্টোবর) জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলা কাছারি পাড়া গ্রামে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া গ্রাম। চারপাশে মাটির ঘ্রাণ আর চাকার ঘুরন্ত শব্দ—এই শব্দেই দিনের শুরু আর শেষ হয় এখানকার মানুষদের। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা গড়ে তুলেছেন মাটির নানা পাত্র, ফুলদানি, খেলনা আর শিল্পকর্ম। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সেই ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন যেন হারিয়ে যাচ্ছিল।