পঞ্চগড়ের বোদা উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে একজন এবং অন্যটি থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। চার পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
ঠাকুরগাঁওয়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই তরুণী ও তাঁর স্বজনদের এসিড হামলা ও হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খাল থেকে সাদেকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা, মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত ১১টার দিকে খাওয়া শে
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ১৮টি ইয়াবা ও ৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর ও হরিপুর থানা এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার সুজন মিয়া (২৮) ও হরিপুরের রবিউল
পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের জমি দখলের চেষ্টা, জমি বিক্রিতে বাধা প্রদান, চরম হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। এসব নির্যাতনের প্রতিবাদে এবং শেষ বয়সে চিকিৎসার ব্যয় মেটাতে নিজেদের জমি বিক্রির দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন এক ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি, তাদের সন্তান, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জের ধরে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি ও পুলিশের কাছে সোপর্দ করেছেন ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণের মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামের এক আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁওয়ের সদর ও রাণীশংকৈলে পৃথক অভিযানে ৭২টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাণীশংকৈলের মালিভিটা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. আ
পুলিশি হেফাজতে থাকা একটি মামলার আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে নেমে পালিয়ে গিয়েছিলেন। পরে প্রায় এক দিন পর গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবার গ্রেপ্তার
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করা হচ্ছে। নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের ক্ষেত্রে দল-মত বিবেচনা করা হবে না। নদীভাঙন ঠেকানো গেলে বিএনপি, জামায়াত কিংবা এনসিপি—যে দলেরই মানুষ হোক, সবাই এর সুফল পাবেন।
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা ও সন্ত্রাসবিরোধী একাধিক মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক (৪২)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিনাজপু
অনলাইন ক্যাসিনো ও জুয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের
কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থিত একটি হোটেলের খাবার খেয়ে একাধিক ব্যক্তি ও একটি শিশুর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, একই হোটেলে খাবার গ্রহণের পর তাদের বমি, পাতলা পায়খানা ও শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ভুক্তভোগীদের একজন জানান, গত ৪ আগস্ট রাত আনু
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম-কেসি রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে