গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা যথাযথভাবে সংরক্ষণ না করে বিদ্যালয়ের বারান্দায় স্ট্যান্ডসহ অযত্নে ফেলে রাখার অভিযোগ উঠেছে। বিষয়টি শনিবার (২৫ জুলাই) স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে সম্পূর্ণ অস্তিত্বহীন ও জালিয়াতির মাধ্যমে সৃষ্ট হিসেবে প্রমাণিত হওয়ার পরও ঠাকুরগাঁওয়ের একটি কথিত মাদ্রাসার নামে সরকারি উপবৃত্তি ও অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ নামের এই ভুয়া প্রতিষ্ঠানের সব ধরনের সরকারি সুবিধা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বানের মধ্য দিয়ে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২৫ ও ২৬ জুলাই আরডিএ মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ মো. শিহাব (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড দেওয়ার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ রনি ওরফে কালু (২৪) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দাল কবরস্থান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে সহজ জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে 'আমরা কজন, লোহাগড়া' দল। ফাইনালে তারা 'মোরলহাট, বালিয়াডাঙ্গী' দলকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফা
ঠাকুরগাঁও শহরের পৃথক দুটি স্থান থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে শুক্রবার তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার শেষ রাতে সদর উপজেলার ৩ নম্বর আকচা
লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে উদ্ধার হওয়া মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি নিজের সরকারি বেতন-ভাতার অর্থ থেকে চারটি শহীদ পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুই শহীদ পরিবারের সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করেছেন।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতন এবং শাশুড়ি ও স্বামীর অপমান-প্ররোচনার মুখে ঋতু আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নিহতের বাবা মো. রতন হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিহত গৃহবধূর স্বামী মো. এরশাদ আলী (৩৬) ও শাশুড়ি মোছা. রোকেয়া খাতুনকে
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাত ও পানিতে ডুবে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গত সোম ও মঙ্গলবার সদর, পীরগঞ্জ এবং রাণীশংকৈল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে অপমৃত্যুর এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে