বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনগণের সম্পদে কখনো হাত দেওয়া হবে না বলে দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেন, দুর্নীতি জামায়াতের চরিত্র ও নৈতিকতার সঙ্গে বিরোধপূর্ণ।
নারী নেতৃত্ব কোরআনের পরিপন্থী; এই বিশ্বাস থেকেই রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরনেসা সিদ্দিকা। তিনি বলেন, নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না এটা মেনেই তিনি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হয়েছেন। তার মতে, শীর্ষ পদে থাকা নয়, নারীর প্রকৃত ক্ষমতায়নই বেশি গুরুত্বপূর্ণ।
শেরপুরে জামায়াত নেতা নিহত রেজাউল করিমের শিশুসন্তানকে কোলে নিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (১ ফেব্রুয়ারি) রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহত রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন। কান্না বিজড়িত কন্ঠে মোনাজাত করেন ড. শফিকুর রহমান। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাক হওয়া একটি পোস্টের কারণে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, তাঁর ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে নোংরা ও
বঙ্গভবনের ব্যবহৃত একটি সরকারি ই-মেইল ঠিকানা ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ডিভাইস হ্যাক করা হয়েছে;এমন অভিযোগ করেছে দলটি। হ্যাক করা ডিভাইসের মাধ্যমে তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে ‘জঘন্য ও আপত্তিকর’ পোস্ট দেওয়া হয় বলে দাবি জামায়াতের। রোববার(১ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি
নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নারীর অধিকার ও মর্যাদা প্রশ্নে জামায়াতের নীতি শুরু থেকেই সুস্পষ্ট এবং লিখিত ইশতেহারেই তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশের বাইরে ছিল, তারা এখন আমাদের গুপ্ত বলছে। আমরা কারো কাছে পালাইনি, কোনো আপোষ করিনি। ক্ষমতায় এলে বাংলাদেশ চামড়া শিল্পে বিশ্বব্যাপী নজির স্থাপন করবে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজারীবাগের ট্যানারি শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শে শিল্প সংরক্ষণ ও উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ডা. শফিকুর রহমান বলেন, আমরা কারাগারে থেকেও দেশের মানুষের পাশে ছিলাম। তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। আমাদের শত শত নেতাকর্মী খুন-গুম হয়েছে, দেশের মানুষ জুলুমে শিকার হয়েছে। তবে আমরা মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
কুমিল্লার চৌদ্দগ্রামে কোনো রাজনৈতিক বিভাজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমি চৌদ্দগ্রামকে দলীয় চোখে দেখি না। এখানে আমি শুধু জামায়াতের নই আমি সবার তাহের ভাই।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। তাই এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের ‘আইডল’ উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যুবসমাজ বেকার ভাতা চায় না; তারা চায় সম্মানের কাজ। যুবকদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তোলাই তার দলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা ও দুর্নীতির অবস্থা নিয়ন্ত্রণে আনতে একমাত্র বিএনপিই সক্ষম। শুক্রবার(৩০জানুয়ারি) রাতের রংপুর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা ঠিকভাবে পরিচালনা করা, মানুষকে নিরাপদে রাখা এই অভিজ্ঞতা শুধুমাত্র বিএনপিরই আছে। অতীতে আমরা দেখিয়েছি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার সুযোগ পাবেন দেশের মানুষ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেনীতে যে বাঁধ নিয়ে মানুষের দুঃখ-কষ্টের কথা বলা হচ্ছে, সেটি এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তবে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ জনগণের, আর জনগণের উন্নয়নেই তা ব্যয় করা হবে। বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বিজয়ী হলে পাচার হওয়া অর্থ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি বলেন, এটা জনগণের টাকা। এই টাকা জনগণের উন্নয়ন খাতে যুক্ত হবে ইনশাআল্লাহ।