| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল বিভাগীয় শহরে মাঠে নামছে জামায়াতসহ ৮ দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৩:৪৮:০৯:পূর্বাহ্ন  |  ১৮৬৭২৩৭ বার পঠিত
আগামীকাল বিভাগীয় শহরে মাঠে নামছে জামায়াতসহ ৮ দল
ছবির ক্যাপশন: আগামীকাল বিভাগীয় শহরে মাঠে নামছে জামায়াতসহ ৮ দল

রিপোর্টার্স২৪ ডেস্ক : তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আটটি সমমনা দল আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সব বিভাগীয় শহরে বিক্ষোভ ও সমাবেশ করবে।

দলগুলো ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ ও নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছে। গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

অংশগ্রহণকারী দলগুলো হলো : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

দলগুলোর পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন

২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু

৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

৪. সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪