একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের শীর্ষ স্থানীয় নেতারা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার করছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
পিআরের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসহাক দার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে পাঁচটার পর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক শুরু হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে
সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানান।
বিএনপিকে নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তিনি বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা ১৪, ১৮ ও ২৪ এর মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ আগষ্ট) ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে এ কথা বলেন তিনি। হেলাল ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
নতুন বাংলাদেশ গঠনে এরইমধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। তবে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিসহ সংবিধান পরিবর্তনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন ‘সর্ব মিত্র চাকমা’।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়া ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই ঘোষণা অসম্পূর্ণ। রাজনৈতিক দল এবং জনগণের দাবি অনুযায়ী জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গতা দান করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেয়া না হলে পরবর্তীতে যে সরকার আসবে তারা তা মানবে না। ইতোমধ্যেই একটি দলের নেতা বলেছেন, তারা ক্ষমতায় গেলে সবকিছু মুছে ফেলবেন।