| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তৃণমূল শক্তিশালী করতে বৈঠকে তারেক রহমান

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সাদিক কায়েম ডাকসু ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

মানবাধিকার সংগঠক ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা-কে দেখতে সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ যান সাবেক কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নম্বর সদস্য, ঢাকা-১২ আসনের বিএনপির অভিভাবক এবং বারবার কারানির্যাতিত জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার।

বিস্তারিত...

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকার দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। এতো মানুষের প্রাণহানি ঘটেছে।

বিস্তারিত...

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিস্তারিত...

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে নিজের বেতনের প্রায় পুরোটা এতিমখানায় দান করতেন বলে দাবি করেছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে মারুফ কামাল খান দাবি করেন, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খালেদা জিয়া সরকারি বেতন থেকে মাত্র ১ টাকা গ্রহণ করতেন। বাকি অর্থ তিনি এতিমখানায় দান করতেন।

বিস্তারিত...

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

নোয়াখালীর হাতিয়ায় নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছে আশরাফ উদ্দিন নামে এক যুবদল নেতা। এ ঘটনায় তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক

বিস্তারিত...

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, যেকোনও সময় দেশে ফিরবেন

সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিস্তারিত...

মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে: গয়েশ্বর

জাতীয় সংসদে মাদক পাচার রোধে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেছেন

বিস্তারিত...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।এটি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক।

বিস্তারিত...

জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ

জামায়াতে ইসলামীর অধিকাংশ সংসদ সদস্যের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াতের অনেক এমপির বর্তমান অবস্থান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে তুলনীয়। বুধবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

কৃষক কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত আটটার দিকে বোনের বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় তারাটিয়া গ্রামে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

জামায়াতে ইসলামীকে ‘আওয়ামী জামায়াত লীগ’ বললেন রাশেদ খাঁন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানকে এক কাতারে এনে তিনি দাবি করেছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে দুই দলের বক্তব্য ও কর্মকৌশলের মধ্যে মিল দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নতুন নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

বিস্তারিত...

এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান

এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, কোনোদিন রাজপথে না থাকা সুজাউদ্দিনদের মত ব্যক্তিদের ফেক বিপ্লবী বানিয়েছে নাহিদ ইসলামরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪