| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে নতুন প্রস্তাব বিএনপির

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার ও প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতার পরিবর্তে যৌক্তিক কাঠামো প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, এসব ক্ষেত্রে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত এবং বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখতে হবে।

বিস্তারিত...

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়: মির্জা ফখরুল

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গ্রন্থটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

বিস্তারিত...

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল-ছাত্রদল

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। রোববার (১৩ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে তারা এ কর্মসূচির ঘোষণা করেন।

বিস্তারিত...

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান

শনিবার (১২ জুলাই) গুলশানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিস্তারিত...

মিটফোর্ডের ঘটনায় কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে কোনো কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিস্তারিত...

শহীদ হালিমের কন্যা সুমাইয়াকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান

শনিবার (১২ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কক্সবাজারে গিয়ে সুমাইয়া ওয়াসিমাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিস্তারিত...

নির্বাচনের আগে বিচার-সংস্কারের কথা বিএনপি আর শুনতে চায় না:মঈন খান

আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন’-এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে নির্বাচন আয়োজনের মাধ্যমে।’

বিস্তারিত...

প্রশাসনিক ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত : যুবদল সভাপতি

প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

বিস্তারিত...

মিটফোর্ড হত্যাকাণ্ডে উদ্বেগ ফখরুলের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙরি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কারাদেশ করেছে যুবদল। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে তারা।

বিস্তারিত...

জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, তবে এনসিপির জন্য আলোচনার দরজা খোলা: সালাহউদ্দিন

বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবিদাওয়া তুলছে, তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিস্তারিত...

নানাভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: দুদু

নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। তবে সংস্কার, সংখ্যানুপাতিক হারে ভোটসহ নানাভাবে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিস্তারিত...

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪