| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমান-এর শুভেচ্ছা

মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপির ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

বিস্তারিত...

রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।

বিস্তারিত...

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার : মির্জা ফখরুল

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন। কাজেই আমি মনে করি, নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না।

বিস্তারিত...

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল এ সহায়তা তুলে দেয়। তারেক রহমান আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক।

বিস্তারিত...

শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

বাংলাদেশে গণতন্ত্র চর্চা হয়নি বলেই আজ দুর্ভোগ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে খুব বেশিদিন গণতন্ত্রের চর্চা হয়নি। এটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্য।

বিস্তারিত...

প্রশাসনিক স্থবিরতার কারণে ‘মব’এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে ‘মব কালচার’ এর নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে।

বিস্তারিত...

বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রদূতকে স্বাগত জানান বিএনপি মহাসচিবসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

বিস্তারিত...

জরুরি অবস্থা ঘোষণার আইন সংশোধনের পক্ষে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জরুরি অবস্থা ঘোষণার আইন সংশোধনের পক্ষে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জরুরি আইন যেন কোনোভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে আমরা সবাই একমত হয়েছি।

বিস্তারিত...

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

বিস্তারিত...

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের মা শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: ফখরুল

রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য’ শিরোনামে জাতীয় সংলাপে তিনি এই আহ্বান জানান।

বিস্তারিত...

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি: সতর্ক করল বিএনপি

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “অনেক আগে একটি প্রেস কনফারেন্সে ভুঁইফোড় সংগঠনের বিষয়ে সতর্ক করে দলীয় বক্তব্য দিয়েছিলাম। সেটিই এবার নতুন করে তারিখ ও আমার স্বাক্ষর এডিট করে আবারও ছড়ানো হয়েছে। এটি পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর।”

বিস্তারিত...

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাঈমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪