যশোরের শার্শায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে ৫টার সমায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ। বেশির ভাগই রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কীভাবে, কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামি করা হলো?’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পিছানোর চক্রান্ত করছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. ইউনূসকে বিএনপিসহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের নেতা তারেক রহমান তার (ড. ইউনুস) সঙ্গে যখন বৈঠক করেছে তখনই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসা শুরু হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মব তৈরী ও নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।’
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি’ বিষয়ক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এরপর সমাবেশ থেকেই সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
নির্বাচন দেরিতে হওয়ায় গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিরাজগঞ্জ-৩ আসনে চারবারের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না।