ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিরোধী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান এবার সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর সঙ্গে।
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাতে নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে তৎপর প্রস্তুতি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমান-ই নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে তাঁর নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার আকার ও সম্ভাব্য সদস্যদের নিয়ে দলে চলছে বিস্তর আলোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দেশে কিছু ছোটখাটো ঘটনা ঘটলেও নতুন
নির্বাচন শেষ, এবার পরিচ্ছন্নতার পালা এই বার্তাই দিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। ঢাকা–১৮ আসন থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্য নির্বাচনের পরপরই এলাকায় লাগানো
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর ৫ সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান এনসিপি নেতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এক বার্তায় তারেক রহমানকে এই উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির নির্বাচনী সাফল্যে তার নেতৃত্বই দলকে এ রকম দৃঢ় ভিত্তিতে দাঁড় করিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে সকল বাংলাদেশের বিজয় হিসেবে অভিহিত করেছেন দলের প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন আগে দেখা যায়নি। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধুই বিএনপির নয়, এটি সকল বাংলাদেশীর।
বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, এবার তার প্রতিদান দেওয়ার সময়,এমন মন্তব্য করেছেন তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকার গঠন করতে
নির্বাচনী মাঠের প্রতিপক্ষ দুই নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামায়াতে ইসলামীর