বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেছেন। মমতা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খা
মা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি বিশেষভাবে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে।
বাংলাদেশের রাজনীতির এক প্রতীক, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শূন্যতা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও এটি এক গভীর ক্ষতি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী এক সপ্তাহ ব্যাপী শোক পালন, দলীয় কর্মসূচি ও বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত অন্তত ১৫টি সংসদীয় আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের জরিপ, স্থানীয় অসন্তোষ এবং জোটগত ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে এসব প
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের দেখতে কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় করেছেন দল ও সংগঠনের বিভিন্ন শ্রেণির অগণিত নেতাকর্মী। তবে তাদের সড়ক ছেড়ে দিতে বলেছেন তারেক রহমান। জনগণের ভোগান্তি এড়াতেই নেতাকর্মীদের সড়ক ছেড়ে যেতে বলেন তিনি।
বগুড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি
দেড় যুগেরও বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতিকে ঘিরে কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়। তবে নেতাকর্মীদের ভিড় ও স্লোগানের কারণে কার্যালয়ের সামনে পৌঁছাতে বিকেল ৪টা বেজে যায়।
সেই অর্থে দেশে থাকা হয়নি তারেক রহমানের কন্যা জাইমা রহমানের। যতটুকু ছিলেন, তাতে জানার কথা নয়—এই ঢাকা শহরে বিড়াল এখন কতটা জনপ্রিয় একটি প্রাণী। অনেকের ঘরেই এখন বিড়াল পোষা হচ্ছে। ঢাকা শহরে এখন পশুর চিকিৎসক দেখাতে হলেও আগে সিরিয়াল দিতে হয়, যা দেড়–দুই যুগ আগে ছিল কল্পনার বাইরে।