দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক তদারকি করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তর থেকে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার পথে রওনা দেবেন। এ সময় তার সঙ্গে থাকছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত কয়েকদিনের ঘটনায় দেশের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্তমানে মানুষ নতুন করে ভাবছেন যে, নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না?’ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলনে দ্য ডেইলি স্টার আয়োজিত ‘স্টার নির্বাচনী সংলাপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে দলের নেতাকর্মীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং স্টেশনের উভয় পাশে শত শত যাত্রী আটকা
পরিবর্তনকালীন সরকারের ব্যর্থতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের নির্বাচনী সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। বিএনপির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থী
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামের দলের সঙ্গে সমঝোতায় ৪ টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান দেশে ফেরার আগে নিজের অনুভূতি শেয়ার করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি। জিয়া সাইবার ফোর্স’র পক্ষ থেকে নির্মিতব্য মঞ্চটি পরিদর্শন করতে যান জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন দ্বীপ ও গুলশান থানার জিয়া সাইবার ফোর্সের আহবায়ক আমিনুল ইসলাম মৃধাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সোমবার (২২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে প্রস্তুতির অগ্রগতি দেখা গেছে। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কের কুলির মোড় এলাকা থেকে কিছুটা দূরে সড়কের উত্তর পাশে বাঁশের মঞ্চ নির্মাণ করা হচ্ছে। দক্ষিণমুখী এ
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
নিজ দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের
সম্প্রতি দেশের প্রধান সংবাদমাধ্যমের ওপর হামলাকে গণতন্ত্র ও দেশের অর্জিত স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন থাকা যথেষ্ট নয়। সময় এসেছে রুখে দাঁড়ানোর এবং অপশক্তির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।