দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রায় এক বছরের বেশি সময় ধরে সংঘটিত বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল লেখেন, হাদী নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন। নি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।
আগামী ২৪ ডিসেম্বর দেশে ফেরার বিমান টিকিট কেটেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার ও তার পরিবারের সদস্যদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬টি টিকিট কেটেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে ফ্লাইটটি।
দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
দেশে ফিরতে অবশেষে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পর থেকে কীভাবে তিনি ফিরবেন সেটা ছিল আলোচনার শীর্ষে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ইতোমধ্যে সেখানের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিদায়ী ভাষন দিয়েছেন তিনি। সেখানে তিনি সবাইকে অনুরোধ করেছেন— তাকে বিদায় দিতে কেউ যেনো বিমান বন্দরে না যায়। এতে অনেকটা নিশ্চিত যে, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার উদ্দেশে লন্ডন থেকে বিমানে উঠছেন।
‘দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে’—এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে