| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

বিস্তারিত...

গণঅধিকার পরিষদকে দুটি আসনে আশ্বাস দিলো বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসনে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। এই দুই আসন হলো পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২।

বিস্তারিত...

বিএনপির মনোনয়ন পেলেন সোমনাথ দে ও কপিল কৃষ্ণ মন্ডল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বাগেরহাটের দুই আসনে দুজন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। নতুন ঘোষিত প্রার্থীরা হলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিশ্ব

বিস্তারিত...

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও ধারাবাহিক সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গভীর উদ্বেগ তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

বিস্তারিত...

বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। তবে সামনে কঠিন সময় আসছে, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতার প্রকাশ: সালাহউদ্দিন

প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যমে হামলার ঘটনা সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব হামলা জাতির জন্য লজ্জাজনক এবং সরকারের দুর্বলতাকেই স্পষ্ট করে তুলেছে।

বিস্তারিত...

বগুড়া-৭ আসনে খালেদা জিয়া, বগুড়া-৬ এ তারেক রহমানের পক্ষে মনোনয়ন উত্তোলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত

বিস্তারিত...

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিএনপির প্রার্থী

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন।

বিস্তারিত...

সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র প্রদানের সিদ্ধান্তের সমালোচনা রুমিন ফারহানার

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে অস্ত্র প্রদানের সিদ্ধান্তকে দেশের জন্য ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এটিকে মূলত মবকে

বিস্তারিত...

যারা দেশকে ভালবাসে না, তারা মানুষরূপী শয়তান: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, দেশের যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং যে গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া লালন করেছেন, সেই গণতন্ত্র নিয়েই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আসছেন মানেই গণ

বিস্তারিত...

ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে আলোড়নের মধ্যেই এ ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

বিস্তারিত...

লন্ডনের পথে জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বিস্তারিত...

আইসিইউতে খালেদা জিয়া, অবস্থা আগের চেয়ে ভালো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিস্তারিত...

হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপির ক্ষোভ

বিএনপি জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চিত করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে। শুক্রবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪