বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দেওয়া এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে, জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে সেটাই প্রমাণ হবে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশে ফেরাকে ঘিরে লন্ডনের বিমানবন্দরে বিদায় জানাতে নেতাকর্মীদের ভিড় না করার জন্য স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এশার নামাজের পর এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর গুলশানে বাসভবন ও অফিস প্রস্তুত করেছে দলটি। তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। ওই বাড়িটির পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় বসবাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সময়ে আমাদেরকে প্রকৃতপক্ষে সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তি ও ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্য এখন সবচাইতে বেশি জরুরি। কারণ, এর মাধ্যমেই আমরা কেবল মাত্র সন্ত্রাসবাদী, গণতন্ত্র বিরোধী তৎপরতা বা ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার যে অপচেষ্টা, সেটা রু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামী গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’আখ্যা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মহান বিজয় দিবসের প্রাক্কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় এবং তাদের ষড়যন্ত্রকে জনগণ নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখবে বলে তিনি দৃঢ় মন্তব্য করেছেন। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। মির্জা ফখরুল বলেন, আমরা স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখবার জন্য সংগ্রাম চালিয়ে যাব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিরন্তর লড়াই চালাবে বলে মন্তব্য করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের এই মুহূর্তের প্রধান প্রয়োজন হলো নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পরিবেশ নিশ্চিত করা। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক—সব ধরনের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে বলেছেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। একই সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তৈরি হয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুধু এসি রুমের ভেতরে বসে কাজ হবে না, জনগণের কাছে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি এ সময় বলেন, পরিকল্পনা কার্যকর করতে জনসমর্থন অপরিহার্য, আর শক্তিশালী ম্যান্ডেটের ভিত্তিতে সরকারকে এগোতে হবে।