বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের অতীত ও বর্তমান ক্ষমতাসীনদের শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেছেন, এরশাদ ও শেখ হাসিনার চরিত্র, রাজনৈতিক আচরণ ও গণতন্ত্রবিরোধী মনোভাবের মধ্যে কোন দিনই কোনো মৌলিক পার্থক্য ছিল না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও ভোটার নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে, তিনি আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরে ভোটার তালিকায় নিবন্ধন করবেন। চাইলে তিনি লন্ডন থেকেই ভোটার হতে পারতেন, তবে স্বশরীরে দেশে ফিরে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নয়। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় প্রেরণা। রোগ-শোক, নির্যাতন, সংকট, প্রতিকূলতা কোনো কিছুর মাঝেও তিনি দেশ ও দলকে কখনো ছেড়ে যাননি। তিনি মনে করিয়ে দেন, এমন দৃঢ়চেতা নেতৃত্ব পাওয়া বিএনপির জন্য বিরল সৌভাগ্য।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এবার দলের নির্বাচনী ইশতেহারে দেশের নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে বলে জানায় বিএনপি। তার আগে বিষয়ভিত্তিক পোস্টার তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে নেতাদের বৈঠক হয়েছে বলে জানা গেছে।
বিএনপি আগামী জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচার ও ইশতেহারের কৌশল চূড়ান্ত করেছে। দলের সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো দেশব্যাপী সাতটি ভেন্যুতে পোস্টার আকারে প্রচার করা হবে। বিষয়ভিত্তিক পোস্টারে নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব, সংখ্যালঘু ও সামাজিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি। পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রতিহিংসা ভুলে একটি সুন্দর ও ভালোবাসার দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বন্দর পরিচালনা বা এলডিসি থেকে উত্তরণের মতো কৌশলগত ও দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার বৈধ এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তর নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি ইংরেজি পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দল নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অতিরিক্ত প্রস্তুতিও গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকা
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরতে প্রস্তুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও নিরাপত্তা ও কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান নির্বাচনী প্রার্থী হারুনুর রশীদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। এক সমাবেশে তিনি হিন্দু সম্প্রদায়ের পূজাকে ‘শয়তানের ইবাদত’
প্রথমবারের মতো বিএনপির কোনো সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি। রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলে