সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্যসংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বিএনপি। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দলটি।
ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার গভীর রাতে হাসপাতালে ভিড় জমায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
বিএনপির আলোচিত নেতা কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন।
অন্তর্বর্তী সরকার দ্রুততার সঙ্গে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন পাসের উদ্যোগ নিয়েছে এমন অভিযোগ তুলে এ পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলছে, তড়িঘড়ি করে এমন দুটি গুরুত্বপূর্ণ আইন পাস করা সমীচীন হবে না।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষ শান্তির প্রতীক। এটি তার মা-বোনদের উন্নয়নের প্রতীক, আস্থার প্রতীক ও ভালোবাসার প্রতীক। দেশের কৃষক ও সাধারণ মানুষের আস্থার প্রতীকও ধানের শীষ।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্য ও গণতন্ত্রের প্রতীক।
সৌদি আরবের প্রবাসীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রশংসা করেন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি এ কথা জানান।
দেশে ভিন্নমত পোষণ করলে দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হয়। এ বিষয় থেকে আমাদের সবাইকে বিরত থাকা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনীতিকদের নিয়ে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়, তাতে করে গণতন্ত্র শক্তিশালী হয় না।
বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের উদ্যোগের প্রথম ধাপ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে কেন্দ্রে রাখা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল অতীতে বিএনপির সঙ্গে সরকারে থাকলেও এখন এমন আচরণ করছে যেন কখনোই ক্ষমতায় ছিল না। তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে তারা এমন ভাব ধরে যে তারা একেবারেই নিরপরাধ, যেন কোনো দিন কোনো সরকারের অংশ ছিল না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে সরিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।