চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থান এখন মুখোমুখি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফখরুল জানান, বিএনপি ইতোমধ্যে স্থায়ী কমিটির বৈঠকে তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—ওটাই দলের আনুষ্ঠানিক বক্তব্য। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর থেকেই দেশে গণতন্ত্রের বিরুদ্ধে নতুন চক্রান্ত চলছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতিতে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস, যা নির্দেশ করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে একটি শক্তিশালী ও স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বিএনপির প্রথম অঙ্গীকার হলো, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা।
জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, তরুণদের প্রতিনিধিত্ব ও জুলাইয়ের আদর্শ রাজনৈতিকভাবে এগিয়ে নিতে চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন স্নিগ্ধ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।’
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭টি আসনে মনোনয়ন পাওয়া পার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল।
আজ ৬ নভেম্বর, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি এই বার্তা দিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, “আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি
চাঁদপুর-৫ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর নির্বাচনী আমেজ শুরু হয়েছে। নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এ সময় আরও কয়েকজনও আহত হয়েছেন।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বর্তমান রাজনীতি এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যা একে একে ডাস্টবিনের মতো করে তুলেছে। তিনি আরও বলেন, একজন নারী যিনি শিক্ষিত, যিনি একটি ডিগনিফাইড পেশায় কর্মরত, যিনি একটি ভালো পরিবারের পৃষ্ঠপোষকতায় বড় হয়েছেন। তিনি কেন এমন নোংরা রাজনৈতিক পরিবেশে নামবেন?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় গুলশা