| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপির মনোনয়ন: কোথাও বিক্ষোভ কোথাও আনন্দ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পছন্দের প্রার্থীর মনোনয়ন প্রাপ্তির খবরে জেলায় জেলায় আনন্দে মেতে ওঠেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। দেখা গেছে ভিন্ন চিত্রও।

বিস্তারিত...

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: ফখরুল

এই নির্বাচন হয়তো শেষ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৭মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

বিস্তারিত...

মাদারীপুর-১ আসনে ‘বিতর্কিত’ কামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি

মাদারীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

শার্শা বাসীর প্রতি মফিকুল হাসান তৃপ্তির বার্তা, ‘ঐক্যই শক্তি, বিজয়ই লক্ষ্য’

ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর যশোর-১ (শার্শা) আসনের বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শা বাসীর প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন।

বিস্তারিত...

যারা মনোনয়ন পায়নি,দল তাদের সম্মান দেবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে মনোনয়ন না পাওয়া নেতা-কর্মীদের উৎসাহ ও আশ্বাস দিয়েছেন।

বিস্তারিত...

১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১১৩ আসনে নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

বুধবার (৪ নভেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশনের টক শোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, দলের দিকে থেকে ৬৩টি আসনে মনোনয়ন ঘোষণা এখনো হয়নি।

বিস্তারিত...

শেরপুরে ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ওই প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে শেরপুরের ৩টি আসনের মনোনয়নও ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

দলীয় মনোনয়ন না পেয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

নিজ দলের মনোনয়ন না পাওয়ায় কর্মী সমর্থকরা সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বিস্তারিত...

বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিভিন্ন আসনে বিক্ষোভ ভাঙচুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে প্রার্থীদের কর্মী সমর্থকরা।

বিস্তারিত...

ঢাকার ১৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বিস্তারিত...

ভিপি নুর ও ফুয়াদের এলাকায় দলীয় প্রার্থী দেয়নি বিএনপি

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলীয় প্রার্থী দেয়নি বিএনপি।

বিস্তারিত...

সিরাজগঞ্জ থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষনা করা হয়েছে।

বিস্তারিত...

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম।

বিস্তারিত...

বরগুনায় ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও নুরুল ইসলাম মণি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, এবং বরগুনা-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪