বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করে বলেছেন,এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র।
বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক সাহেব আলী খন্দকার শ্রীপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্ত হওয়ায় শ্রীপুর উপজেলা কৃষকদলের পক্ষ থেকে সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর বক্তব্য আর কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশ বরেণ্য কবি, নজরুল গবেষক, প্রাবন্ধিক ও পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশে তো সকাল হয়েছে, এখন তো ভোর, সকল অভিশাপ কেটে গেছে জাতির কপাল থেকে। আশা করি জুলাই বিপ্লব উত্তর আগামী দিনের সাংবাদিকতা বিষাক্ত, দূষিত, কুৎসিত হবে না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির পক্ষে জনসম্পৃক্ততা জোরদার ও দলীয় ঐক্য সুদৃঢ় করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তার জুলাই যোদ্ধাদের বিষয়ক বক্তব্য এনসিপি আংশিকভাবে কেটে দিয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও সম্প্রতি কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্ট গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিদ্যমান সাংবিধানিক আইনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের বহু উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পদিনের মধ্যে সরকারের পতন হয়েছে। তাছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে।
নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে হালকা ভাবে দেখার কোন সুযোগ নাই। তাই এই নির্বাচন কে নিয়ে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত আছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করব।’