| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাকিস্তানের ওপেনিং ভেঙে দিলেন মিরাজ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা দারুণভাবে করেছিল পাকিস্তান। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। বিশেষ করে সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান দল।

বিস্তারিত...

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বিস্তারিত...

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পাওয়ার পর এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান।

বিস্তারিত...

স্পিডস্টার নাহিদ ফিরলেন গতির ঝড় তুলে, ধরে রাখবেন তো...

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ। প্রায় ৯৯ দিন পর মাঠে নেমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে টাইগাররা। আর সেই জয়ের নায়ক তরুণ পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি।

বিস্তারিত...

পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মাত্র ১১৫ রানের লক্ষ্য ১৫.১ ওভারেই টপকে যায় স্বাগতিকরা। টাইগারদের হয়ে দারুণ ব্যাটিং করেন ওপেনার তানজিদ হাসান, যিনি অপরাজিত অর্ধশতকে জয়ের পথ সহজ করে দেন।

বিস্তারিত...

মিরপুরে নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। নিজের ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তিনি।

বিস্তারিত...

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিস্তারিত...

ম্যানসিটির কাছে দুর্বল মনে করি না আমরা: আলভারো আরবেলোয়া

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই একাধিকবার ঘটেছে। দুই দল একে অপরের সঙ্গে ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে প্রত্যেকে ৫টি জয় এবং ৫টি ড্র নিয়েছে। পরিসংখ্যান দুই দলের সমান হলেও সম্প্রতি সিটির কাছে হেরে যাওয়ায় রিয়ালের মনোবলে আঘাত লাগার কথা।

বিস্তারিত...

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ আজ শুরু

টি–টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন প্রত্যাশা নিয়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়। বিশ্বকাপে দুই দলই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাংলাদেশ আসরে অংশ নিতে না পারলেও পাকিস্তান খেলেও সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়। ফলে বিশ্বকাপ-পরবর্তী এই সিরিজকে দুই দলের জন্যই নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপের বি-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপের তলানিতে থাকা দুই দলই আগের দুই ম্যাচে হেরেছে। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। যে দল জয় পাবে, তারা তিন গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে পারবে। সেই লক্ষ্য নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবেন আফঈদা খন্দকাররা।

বিস্তারিত...

তৃতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, একসঙ্গে পাঁচ রেকর্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একপেশে ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে হেরে আবারও শিরোপা হাতছাড়া করল নিউজিল্যান্ড। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় কিউইরা। ফলে ৯৬ রানের বড় জয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।

বিস্তারিত...

ফাইনালে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং ঝড়ে রেকর্ড গড়ে শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তুলে টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় ভারত।

বিস্তারিত...

ফাইনাল ভেস্তে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড, আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন দল ট্রফি হাতে নেবে। তবে আবহাওয়া যদি বাধা দেয়, তাতেও আইসিসির নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

বিস্তারিত...

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে মাঠে নামছে জাতীয় ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে শেষ হলেও জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম পাচ্ছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, যেখানে মাঠে নামবেন জাতীয় দলের খেলোয়াড় এবং বিসিএলে দারুণ পারফরম্যান্স করা অলস্টাররা।

বিস্তারিত...

‘ঢাকা নর্থ অনূর্ধ্ব-১৬’ দলে মানিকগঞ্জের ৭ ক্রিকেটার

‘ঢাকা নর্থ অনূর্ধ্ব-১৬’ দলে স্থান পেয়েছে মানিকগঞ্জের সাত ক্রিকেটার। এমন তথ্য সামনে আসার পর উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে মানিকগঞ্জের ক্রিকেটাঙ্গনে। বিসিবি প্রকাশিত তালিকায় দেখা গেছে মানিকগঞ্জের সাত ক্ষুদে ক্রিকেটারের নাম। তারা হলেন, আহনাফ কামাল পাভেল, মাসুম কবির সানি, মো. রাব্বি, নিরব মৃধা, মো. রবিউল ইসলাম নিরব, সিয়াম প্রধান ও রুদ্র নীল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪