| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইকোর্টও জামিন দেননি তৌফিক-ই-ইলাহী চৌধুরী

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৩:৩৮:১২:অপরাহ্ন  |  ১৩৫০ বার পঠিত
হাইকোর্টও জামিন দেননি তৌফিক-ই-ইলাহী চৌধুরী

সিনিয়র রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে এ পর্যায়ে তিনি জামিন পাননি।

বৃহস্পতিবার (২৫ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে তার পক্ষে দায়ের করা জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও পরে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। এর ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত দুটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বলেন, দুটি মামলার একটি তে এফআইআর এ তৌফিক ইলাহীর নাম ছিলনা। ঐ মামলায় তাকে শ্যোন এ্যারেস্ট করে ১ বছর ৭ মাস কারাগারে রাখা হয়েছে। আসামীকে এই মামলায় ৪ দিনের রিমান্ডে নিয়েও স্বীকারোক্তি বা কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও তাকে জামিন দেয়নি আদালত।

এই মামলায় এফআইআরে নাম থাকা স্বত্বেও অনেকর জামিন হয়েছে। অন্য একটি মামলায় ২০২২ সালের ঘটনায় ২০২৪ সালের মামলার ৪ নাম্বার আসামি ছিলেন তৌফিক এলাহী। এছাড়া ৪২ নাম্বার আসামি ছিলেন সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীসহ অন্যান্য ৩০ জন এফআইআর নামীয় আসামীর ম্যাজিস্ট্রেট আদালত ও উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে।

অথচ তৌফিক ইলাহীর জামিন প্রদান প্রশ্নে আদালত দীর্ঘ শুনানি শেষে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন। তার অসুস্থতা ও ৮২ বছর বয়স বিবেচনায় আদালত সিআরপিসি ৪৯৭ এর (১)(২) বিবেচনায় করে উচ্চ আদালত জামিন মঞ্জুর করতে পারতো। কিন্তু এটা না হওয়া খুবই দুঃখজনক ঘটনা। এখন মামলাটি অন্য ব্যাঞ্চে শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, তৌফিক-ই-ইলাহী চৌধুরী আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন হত্যা ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার জামিন আবেদন খারিজ হয়েছিল। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলমান রয়েছে এবং জামিন দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। হাইকোর্টে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ পড়ায় আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪