আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ রানের কম লক্ষ্য তাড়ায় ব্যর্থতার রেকর্ড আছে দুটি। বাংলাদেশ তেমন লক্ষ্য তাড়ায় পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। দুবাইয়ে কালকের ম্যাচে ব্যবহৃত পিচ তুলনামূলক স্লো এবং টার্নিং বলা হলেও, বাংলাদেশের কুৎসিত ব্যাটিং প্রদর্শনীর খুব একটা যৌক্তিক ব্যাখ্যা সম্ভবত মিলবে না। কিন্তু অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতির মতো হাস্যকর ও অদ্ভুত অজুহাত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। বৃহঃপতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে অনন্য এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম বোলার।
১৩৬ রানের লক্ষ্য পেরোলেই স্বপ্নের ফাইনাল। আরাধ্য শিরোপার হাতছানি! দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও হাতের নাগালেই ছিল বলা চলে। শুধু দেখেশুনে খেললেই জয় সুনিশ্চিত। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন।
বিধ্বংসী রূপে বাংলাদেশি বোলাররা। এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই তারা চেপে ধরেছে পাকিস্তানকে। দলীয় অর্ধশতকে পৌঁছানোর আগেই অর্থাৎ মাত্র ৪৯ রানে তারা হারিয়ে ফেলেছে প্রথমসারির পাঁচ ব্যাটারকে।
বিসিবি নির্বাচনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকার আপত্তির ওপর শুনানি ছিল। তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী শুনানিতে আসেননি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন। তাই নির্বাচনে সাবেক এই অধিনায়কের অংশ নেওয়া নিয়ে সংশয় নেই।
ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে যাবে সরাসরি ফাইনালে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজুর রহমান, পেছনে ফেললেন সাকিব আল হাসানকে।
ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে শুরু থেকেই বাহারি সব শটে রানের চাকা সচল রেখেছেন সাইফ হাসান।
নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন তিনি। পরের ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নাসুম আহমেদও ভালো বোলিং করেছেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেছেন জাকের আলি। ৭ রানে জীবন পাওয়া অভি
এশিয়া কাপে সুপার ফোরে দুবাইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে এখনও হারেনি ভারত। ফাইনালে ওঠার পথে সূর্যকুমারের দলই সবচেয়ে বড় ফেবারিট। তবে খেলাটা যেহেতু ক্রিকেট, তাই ভালো খেললে যেকোনো কিছুই ঘটতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয় ভালো খেলার সে আত্মবিশ্বাস পেয়েছে লিটন দাসের দল।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কঠিন উইকেট, চ্যালেঞ্জিং পরিস্থিতি। এমন লড়াইয়ে ভরসা দিলেন দুই অলরাউন্ডার—মোহাম্মদ নওয়াজ ও হুসেইন তালাত।
অন্যদিকে, হারের ধাক্কায় ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়াতে হয়েছে শ্রীলঙ্কাকে। আজ তাই পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ দল। তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ—অপরাজিত ভারত। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে নামবে লিটন-মেহেদীরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ভারত–পাকিস্তান লড়াইয়ের মঞ্চে ক্রিকেট ছাড়াও আলোচনায় এসেছে এক অনন্য দৃশ্য।