যেকোনো ফরম্যাটে ভারতকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে হারিয়েছিল পাকিস্তান। এরপর থেকে ভারতই কেবল শেষ হাসি (টানা ৮ ম্যাচে) হেসেছে। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েও সেই খরা কাটাতে ব্যর্থ সালমান আলি আগার দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থী প্যানেল অন্যতম প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাতে হবে এই সিরিজ। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে বাইরে থাকায় আবারও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। এশিয়া কাপে পাওয়া চোটের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি লিটন।
৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে আজ রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান-পতনকে পাশ কাটিয়ে। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান, দুটিই ভারতের বিপক্ষে। একবার গ্রুপপর্বে, একবার সুপার ফোরে। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ।
ওয়ানডে বিশ্বকাপের ওয়ার্ম আপে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে এক রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন। শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি।
পাঁজরের চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।
৪১ বছরের ইতিহাসে এই প্রথম তারা এশিয়া কাপের ফাইনাল খেলতে যাচ্ছে। এই আসরের আগের দুই ম্যাচে তাদের মাঝে খেলার চেয়ে বাইরের বিষয়েই বিতর্ক ও আলোচনা হয়েছে বেশি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত-শ্রীলঙ্কা লড়াই যেন রূপ নিল এক রুদ্ধশ্বাস নাটকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে মাঠে বল গড়ানোর আগেই জমে উঠেছে উত্তাপ।
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়ে মাত্র ১২৪ রানে থেমে যায় বাংলাদেশ ক্রিকেট দল, ফলে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর। এর মধ্যে ভাইকিংস একাডেমী থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। চূড়ান্ত তালি
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের দীর্ঘ ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি দুই দল। এর আগে ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতা বদলের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে অপরাজিত ভারত নিশ্চিত করেছে ফাইনাল। ফলে সুপার ফোরের আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার লড়াই।