বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাপ যেন দিন দিন বেড়েই চলছে।
বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চিঠি অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আটবার ফাইনালে উঠে সাতবারই হারলো গায়ানা এমাজন ওয়ারিয়র্স। আজ (সোমবার) প্রভিডেন্সে তাদের ৩ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের ত্রিনবাগো নাইট রাইডার্স।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি হওয়ার চেষ্টা করে পাকিস্তানের দুই ওপেনার ফাখর জামান এবং সাহিবজাদা ফারহান।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর
এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপে ভারত-পাকিস্তান
রাজনীতি, কূটনীতি এবং প্রতীকী দূরত্ব সত্ত্বেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান একই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে এক সপ্তাহে দ্বিতীয়বার। এবার টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোর পর্বে। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
মারার বল মারলেন, দেখে খেলার বল খেললেন দেখেশুনে। সাইফ হাসানের ব্যাটিংয়ে দেখা গেলো দারুণ বুদ্ধিমত্তা।
এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। আর সেই সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করল টাইগাররা।
ম্যাচে এটি ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এ দিকে উনিশ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গারও দেখেশুনে খেলার কারণ ছিল না। খেলেনওনি।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটি পেলেন সাইফ হাসান।
চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হতে যাচ্ছে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগার অধিনায়ক লিটন দাস। আর মাত্র ১৯ রান করলেই সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন।
অংকের জটিল সমীকরণ মিলিয়ে এশিয়া কাপ ২০২৫ আসরের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এক কথায় বলতে গেলে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর কারণেই পরের ধাপে যেতে পেরেছে টাইগাররা। অর্থাৎ বাংলাদেশকে সেরা চারে খেলার সুযোগ করে দিতে শুভাকাঙ্ক্ষী হিসেবে আবির্ভাব হয়েছিল শ্রীলঙ্কার।
ওমান ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান ভারতীয় স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল