প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট–– এসব সুপারিশ উঠে এসেছে 'জুলাই সনদের' খসড়ায়। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি, কোনো কোনো দল কোনো কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কুয়ালালামপুর, ১২ আগস্ট ২০২৫: বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাটোরসহ দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে নাটোর জেলা বিএনপি। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপি নেতাকর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেছেন, ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসতো না।
তিনি আরও বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। এখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসিরা, এসপি, বিজিবির প্রতিনিধি, সেনাবাহিনীর ও এনএসইয়ের প্রতিনিধিরা আসছেন। নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সঙ্গে মিটিং করেছি। রংপুর এলাকার অবস্থা পর্যবেক্ষণ করলাম।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
ভারত শেখ হাসিনার জন্য বাংলাদেশ সরকার ও তার মন্ত্রীদের ক্রীতদাস মনে করত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না।
বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস।
‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা অর্থাৎ বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি এই সুযোগ পাবেন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে দেওয়া এক পোস্টেও জানানো হয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে।
ঢাকায় মিটফোর্ড হাসপাতাল এলাকায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সরকারকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। আবারও প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এগার মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন ব্যর্থ হচ্ছে?
সিদ্ধান্ত হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রীসভার বৈঠকে সংসদের বিরোধীদলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা উপস্থিত থাকবেন।