| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্যাগ: ইরান-ইসরায়েল যুদ্ধ

ইসরায়েল-ইরান এখন ক্লান্ত, আবারও তাদের মধ্যে সংঘাত শুরু হতে পারে : ট্রাম্প

ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি তোমাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।’ তিনি বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।

বিস্তারিত...

আমেরিকা একদিকে কূটনীতির কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির কথা বলে, আরেকদিকে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়। তারপরও কীভাবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস থাকে? তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতি ধ্বংস করে দিয়েছে।

বিস্তারিত...

আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইল ইরান, জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি

বোমা ফেলে ইরানের স্থাপনাগুলোর ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে পারমাণবিক স্থাপনায় হওয়া ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে।

বিস্তারিত...

ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরায়েলির আবেদন

ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এ জন্য প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

বিস্তারিত...

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন!

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন জানিয়ে চিঠি পাঠিয়েছেন একজন মার্কিন আইনপ্রণেতা। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফক্স নিউজ। এ বিষয়ে রিপাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন।

বিস্তারিত...

আমরা যেকোনো মুহূর্তে ‘ট্রিগার চাপতে প্রস্তুত’ : ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার দাবি মেনে না নিয়েই ইসরায়েলের ‘আগ্রাসন’ বন্ধ করেছে।

বিস্তারিত...

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজায় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান মার্কিন ইহুদি গোষ্ঠীর

মার্কিন যুক্তরাষ্ট্রের যুব-নেতৃত্বাধীন প্রগতিশীল ইহুদি গোষ্ঠী ইফনটনাও ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং ‘বেপরোয়া যুদ্ধ’ চলাকালীন নিহত ফিলিস্তিনি, ইরানি এবং ইসরায়েলিদের জন্য শোক প্রকাশ করেছে।

বিস্তারিত...

প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে যখন বি২ বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন, তখন তিনি বাজি ধরেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর পুরোনো অঙ্গীকার বজায় রেখে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র ইসরায়েলকে সাহায্য করতে চান। বাংকার-বিধ্বংসী ওই বোমা হামলার ঠিক কয়েক দিন পর গতকাল সোমবার ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন।

বিস্তারিত...

ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনও বিরতি নেই: ইসলামি

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, মঙ্গলবার মোহাম্মদ ইসলামি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েলি এবং আমেরিকান সামরিক হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচিতে কোনো বিরতি দেবে না।

বিস্তারিত...

আগাম সতর্কতা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে গতকাল সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের হামলাকে ‘দুর্বল’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া আগাম সতর্কতা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ইরান কারো আগ্রাসন মেনে নেবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরান কারও ক্ষতি করেনি এবং "কোনও পরিস্থিতিতেই কারও আগ্রাসন" মেনে নেবে না। সোমবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে একথা বলেছেন তিনি।

বিস্তারিত...

হামলার নিন্দা কাতারের, বলছে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে, এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪