| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ০৫:৫২:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৪৭৯৩৫ বার পঠিত
আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
ছবির ক্যাপশন: আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান

রিপোর্টার্স২৪ ডেস্ক: 

জুলাই সনদের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। একইসঙ্গে সড়কের চারদিকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ কারণে ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন ছেড়ে দেওয়া হচ্ছে।

জুলাই যোদ্ধারা বলছেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা আরও বলছেন, জুলাই সনদ শুধু দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

তাদের ভাষ্য, জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।

হুঁশিয়ারি দিয়ে জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন জুলাই যোদ্ধারা। এ সময় রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না, অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার,আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এমন অনেক স্লোগান দিতে শোনা যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪