| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১২:৩৮:১৪:অপরাহ্ন  |  ১৫৮২৩৮৮ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

স্টাফ রিপোর্টার: দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদলটি যমুনায় প্রবেশ করে।

এনসিপির প্রতিনিধিদলে আরও রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

এর আগে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪