| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ‘পূরণকৃত ব্যালটের অভিযাগ’ হতে পারে: ড. নাসরিন সুলতানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:৩২:৫৯:পূর্বাহ্ন  |  ১৩৩৪১৬৮ বার পঠিত
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ‘পূরণকৃত ব্যালটের অভিযাগ’ হতে পারে: ড. নাসরিন সুলতানা
ছবির ক্যাপশন: টিএসসিতে ভোটারদের দীর্ঘ লাইন ও কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা । ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছে উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট প্যাপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ভোট চলাকালীন সময়ে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঐ প্রার্থীর অভিযোগ, তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট প্যাপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।

ড. নাসরিন সুলতানা বলেন, আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছে।

এ দিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা জানতে চাইলে এ রিটার্নিং কর্মকর্তা বুঝিয়ে বলেন এবং সিসিটিভি ফুটেজ চেক করা হবে বলে আশ্বস্ত করেন।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪